সকালে আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে দেশটির রাজধানী

2022-03-08T14:04:46+00:00
2022-03-08T14:04:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সকালে আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:০৪ পিএম   (ভিজিট : ২৬৬)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে দেশটির রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং ২১ সদস্যের একটি চৌকস দল তাকে স্যাটিক গার্ড অব অনার প্রদান করেন।

প্রধানমন্ত্রীর সফরকালে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বৈঠকে জনশক্তি রপ্তানি, দ্বিপাক্ষিক বাণিজ্য, সরাসরি শিপিং, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই উন্নয়ন, আইসিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে বলে রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সফর শেষে শনিবার (১২ মার্চ) রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy