আজ থেকে রেলওয়ের স্ট্যান্ডিং টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় আজ থেকে শুরু হয়েছে ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। গতকাল সোমবার (৭ মার্চ)

2022-03-08T14:11:04+00:00
2022-03-08T14:13:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ থেকে রেলওয়ের স্ট্যান্ডিং টিকেট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:১১ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ২:১৩ পিএম  (ভিজিট : ৩১১)
X


করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় আজ থেকে শুরু হয়েছে ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। গতকাল সোমবার (৭ মার্চ) থেকে ট্রেনের আসনবিহীন টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  

রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন সাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, 'ঘোষণা অনুযায়ী আগামীকল (৮ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ রেলওয়েতে চলাচল করা কিছু ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।'

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে দেশে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। হ্রাসকৃত টিকিটের ৫০ শতাংশ মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এরপর সংক্রমণ পরিস্থিতি শিথিল হলে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy