দেশে ধীরে ধীরে বাড়ছে গরম অনুভূতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীতকে বিদায় দিয়ে এখন ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহ পার হতে না হতেই দেশে বেশ ভালোই

2022-03-08T14:11:00+00:00
2022-03-08T20:13:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ধীরে ধীরে বাড়ছে গরম অনুভূতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:১১ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ৮:১৩ পিএম  (ভিজিট : ২৫০)
X


শীতকে বিদায় দিয়ে এখন ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহ পার হতে না হতেই দেশে বেশ ভালোই গরম অনুভূতি হচ্ছে। শেষ রাতের দিকে কিছুটা ঠান্ডা লাগলেও, বেলার দিকে হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১৩ ডিগ্রির ঘরেই রয়েছে। রাজধানীসহ সারাদেশে মূলত দিনে গরম অনুভূত হচ্ছে। আপাতত দু-তিনদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যত্র ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (৭ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy