পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসছে পবিত্র রমজান; যা মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। মহান রবের নৈকট্য হাসিলের উদ্দেশে বিশ্বের মুমিনগণ ৩০

2022-03-08T14:32:41+00:00
2022-03-08T14:47:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামিক ফাউন্ডেশন
পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:৩২ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ২:৪৭ পিএম  (ভিজিট : ২৬২)
X


আসছে পবিত্র রমজান; যা মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। মহান রবের নৈকট্য হাসিলের উদ্দেশে বিশ্বের মুমিনগণ ৩০ দিন রোজা পালন করেন। এবার ২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩ এপ্রিল।

আজ মঙ্গলবার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ১৪৪৩ হিজরির সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করে জানায়, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।  অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। 

এছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy