মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

মালেক আফসারী বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা। তিনি বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এই নামী পরিচালকের বিরুদ্ধে ব্যক্তিগত

2022-03-08T14:19:43+00:00
2022-03-08T14:19:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অরুণা বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২:১৯ পিএম   (ভিজিট : ২৭৪)
X


মালেক আফসারী বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা। তিনি বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এই নামী পরিচালকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি একটি জিডিও করেছেন। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তাই অরুণা বিশ্বাস মনে করছেন, এই ভিডিও করার পেছনে মালেক আফসারীর কোনো দূরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে।

এদিকে জিডির প্রসঙ্গে মন্তব্য জানতে মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মাত্র খবরটা শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি তাই আমি এ নিয়ে এখন কিছু বলতে চাইছি না।’

প্রসঙ্গত, মালেক আফসারী বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা। তার পরিচালিত ‘ক্ষমা’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন অরুণা বিশ্বাস।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy