২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি বাবর গ্রেপ্তার

অপরাধ ডেস্ক

রাজধানী

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় চার্জশিটভুক্ত আসামি এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

2022-03-08T15:23:13+00:00
2022-03-08T15:50:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি বাবর গ্রেপ্তার
অপরাধ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:২৩ পিএম  আপডেট: ০৮.০৩.২০২২ ৩:৫০ পিএম  (ভিজিট : ২৬৭)
X


ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় চার্জশিটভুক্ত আসামি এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (৭ মার্চ) রাতে ঢাকার কাফরুল থানার সহযোগিতায় তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ফরিদপুর পুলিশ। বাবরের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

তিনি বলেন, ‘বাবর দীর্ঘদিন আত্মগোপন করে ছিলেন। এ সময় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন। সে সময় তাঁকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে গতকাল সোমবার রাতে বাবরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

আজ মঙ্গলবার (৮ মার্চ) ফরিদপুর কোতয়ালী থানায় এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy