এবার হলিউডে পা রাখছেন আলিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার হলিউডে পা রাখছেন। হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন তিনি। সেখানে

2022-03-08T15:48:11+00:00
2022-03-08T15:48:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার হলিউডে পা রাখছেন আলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:৪৮ পিএম   (ভিজিট : ২৩৫)
X


বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার হলিউডে পা রাখছেন। হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন তিনি। সেখানে তার সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। 

পেশাগত জীবনের সেরা সময় পার করছেন এ বলিউডকন্যা। পর পর দুটি সফল ছবির পর তার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁই ছুঁই। এবার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের নৈপুণ্যের ছাপ রাখতে চলেছেন মহেশকন্যা। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি।

নেটফ্লিক্সের পক্ষ থেকে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এ খবর দিয়েছেন অনুরাগীদের। বলিউডের প্রিয়াংকা চোপড়াও বর্তমানে হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছেন একাধিকবার। বলি অভিনেত্রীর হলিউড যাত্রার খবরে তার ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy