৪৮ দেশকে শত্রু দেশ হিসেবে রাশিয়ার তালিকাভুক্তি

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধাবস্থার ১৩ তম দিন চলছে আজ। এরই মধ্যে রাশিয়া তাদের শত্রু দেশের তালিকা করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক

2022-03-08T17:19:53+00:00
2022-03-08T17:19:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১৩ তম দিন
৪৮ দেশকে শত্রু দেশ হিসেবে রাশিয়ার তালিকাভুক্তি
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৪৪)
X


ইউক্রেন-রাশিয়ার যুদ্ধাবস্থার ১৩ তম দিন চলছে আজ। এরই মধ্যে রাশিয়া তাদের শত্রু দেশের তালিকা করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান এর কারণে মস্কোর সঙ্গে 'শত্রুসুলভ আচরণ' করা তালিকায় রয়েছে ৪৮ দেশের নাম। এখন থেকে এসব দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার কেউ লেনদেন করতে চাইলে আগে রুশ সরকারের অনুমতি নিতে হবে। খবর আল জাজিরার।

সোমবার (৭ মার্চ) মস্কো জানিয়েছে, ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া ‘শত্রু’ দেশ ও অঞ্চলের একটি তালিকা অনুমোদন করেছে তারা। ইতোপূর্বে গত ৫ মার্চ রুশ প্রেসিডেন্টের এক আদেশে রাশিয়া সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের তালিকাভুক্ত 'শত্রু' দেশের ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণ রুশ মুদ্রা রুবলে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

তালিকাভুক্ত ৪৮ শত্রু দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, গ্রিস, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইডেন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া। 

এছাড়া যুক্তরাজ্য (জার্সি, অ্যাঙ্গুইলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রাল্টারসহ), ইউক্রেন, মন্টেনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিচেনস্টেইন, মোনাকো, নরওয়ে, সান মারিনো, নর্থ মেসিডোনিয়া, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া ও নিউজিল্যান্ডের। এ

এশিয়ার মধ্যে রাশিয়ার 'শত্রু' দেশের তালিকায় নাম এসেছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানের (চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত)।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy