
X
আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে টেম্বা বাভুমার নেতৃত্বে প্রোটিয়ারা খেলবে পূর্ণ শক্তি নিয়েই। এরই মধ্যে দুই দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
চারটি ভেন্যুতে সিরিজের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।
সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই, ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।
ওয়ানডে ম্যাচ গুলোর প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩১ মার্চ প্রথম টেস্ট ডারবানে এবং ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হবে।
একনজরে দুই দলের ঘোষিত স্কোয়াড
বাংলাদেশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, সারি ভন ডার ডুসেন ও কাইল ভেরেইন্নে।