এবার রাশিয়ার গ্যাস, তেল ও কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার গ্যাস, তেল ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিশ্চিত করে

2022-03-09T10:02:29+00:00
2022-03-09T11:46:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যবসা স্থগিতের ঘোষণা পেপসি ও কোকাকোলার
এবার রাশিয়ার গ্যাস, তেল ও কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১০:০২ এএম  আপডেট: ০৯.০৩.২০২২ ১১:৪৬ এএম  (ভিজিট : ২৪৮)
X


রাশিয়ার গ্যাস, তেল ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাশিয়া থেকে তিনটি জ্বালানি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এটা আমেরিকান লোকজনেরই চাওয়া। এর মানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেতৃত্ব বড় ধাক্কা খেলো। এই পদক্ষেপের ফলে আমরা পুতিনের যুদ্ধের ভর্তুকির অংশ হবো না।’ খবর বিবিসির।

এই উদ্যোগের ফলে গ্যাসের মূল্য বাড়ার আশঙ্কা রয়েছে। তবু সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কারণ, এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দল সমর্থন দিয়েছে।

বাইডেনের ঘোষণার পর বিশ্ববাজারে স্বাভাবিকভাবেই তেলের দাম বাড়বে। ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল্য ৫ শতাংশ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে প্রতি ব্যারেল এই তেলের দাম ১৩০ ডলারে উঠতে পারে।

অন্যদিকে, ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার ওপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আসছে। মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামীদামি সব প্রতিষ্ঠানও। এ তালিকায় এবার যোগ দিয়েছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) দুই প্রতিষ্ঠানই তাদের আলদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়া থেকে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করতে এতদিন ভোক্তাদের চাপের মুখে ছিল প্রতিষ্ঠানগুলো।

প্রথমে পেপসিকো প্রতিষ্ঠানের এমন ঘোষণার পরপরই রাশিয়া থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় কোকা-কোলা প্রতিষ্ঠানটি। ২০২১ সালে কোকা-কোলা প্রতিষ্ঠানের মোট আয়ের এক থেকে দুই শতাংশ অবদান রেখেছে রাশিয়া এবং ইউক্রেন।

একইদিন জনপ্রিয় ফাস্ট ফুড ম্যাকডোনাল্ডস এবং স্টারবাকস প্রতিষ্ঠানও রাশিয়ায় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। ইউক্রেনে আক্রমণের জবাবেই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy