আমিরাতের সঙ্গে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে।গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে

2022-03-09T10:24:40+00:00
2022-03-09T11:47:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমিরাতের সঙ্গে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১০:২৪ এএম  আপডেট: ০৯.০৩.২০২২ ১১:৪৭ এএম  (ভিজিট : ২৬০)
X


বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে দুবাই প্রদর্শনী কেন্দ্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

চারটি সমঝোতা স্মারক হলো-

*উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা;

*বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে একটি সমঝোতা স্মারক; 

*দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা এবং

*ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার একটি সমঝোতা।

এর আগে গত ৬ মার্চ মন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফরে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।

প্রসঙ্গত, গত সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy