প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১১:৪৬ এএম (ভিজিট : ৪২৫)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৩২০ পিস ইয়াবা, ৪০ গ্রাম ১৪৯ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ২৪ বোতল ১ লিটার দেশি মদ, ৫টি ইনজেকশন ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।