৪৮ ঘন্টার মধ্যেই কিয়েভ দখলে নেবে রাশিয়া: সিআইএ

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধাবস্থার ১৪ তম দিন চলছে আজ। এরই মধ্যে নতুন খবর বিশ্বপাড়ায়। আগামি দুই দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী

2022-03-09T12:00:12+00:00
2022-03-09T12:13:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৪৮ ঘন্টার মধ্যেই কিয়েভ দখলে নেবে রাশিয়া: সিআইএ
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১২:০০ পিএম  আপডেট: ০৯.০৩.২০২২ ১২:১৩ পিএম  (ভিজিট : ২২৬)
X


ইউক্রেন-রাশিয়ার যুদ্ধাবস্থার ১৪ তম দিন চলছে আজ। এরই মধ্যে নতুন খবর বিশ্বপাড়ায়। আগামি দুই দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে নেবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পরিকল্পনার কথা জেনে গেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। মঙ্গলবার (৮ মার্চ) কংগ্রেসে এক শুনানির সময় সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এ কথা জানান। এ খবর প্রচার করেছে বিবিসি।

এসময় বার্নস আইনপ্রনেতাদের সাবধান করে বলেন, 'পুতিন এখন যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ ও হতাশাগ্রস্থ। তাই তিনি এখন শক্তি বৃদ্ধি করে ইউক্রেনের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবেন, বেসামরিক মানুষের হতাহতের কথা তিনি ভাববেন না।'

তিনি আরও বলেন, 'বহু বছর ধরে পুতিন ইউক্রেন নিয়ে একইসঙ্গে অভিযোগ ও উচ্চাকাঙ্ক্ষায় ভুগছেন। তিনি আরও দাবি করেন, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি যে অভিযান শুরু করেছে রাশিয়া তা পুরোপুরি পুতিনের নিজস্ব চিন্তা।'

অন্যদিকে, মার্কিন প্রতিষ্ঠান 'ফর দ্য স্টাডি অব ওয়্যার' জানিয়েছে, 'রুশ সেনাবাহিনী বর্তমানে কিয়েভের পূর্ব, উত্তর-পশ্চিম ও পশ্চিমের আশপাশে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে তারা সেখানে আক্রমণ চালাতে পারে।'





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy