ক্রিকেটে বেশ কয়েকটি পরিবর্তন আনছে এমসিসি

খেলা ডেস্ক

খেলাধুলা

যুগের পরিবর্তনের সাথেসাথে ক্রিকেটে এসেছে অনেক পরিবর্তন। এবার ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) চলতি বছরের

2022-03-09T13:05:48+00:00
2022-03-09T13:16:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব
ক্রিকেটে বেশ কয়েকটি পরিবর্তন আনছে এমসিসি
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ১:০৫ পিএম  আপডেট: ০৯.০৩.২০২২ ১:১৬ পিএম  (ভিজিট : ৩৭৫)
X


যুগের পরিবর্তনের সাথেসাথে ক্রিকেটে এসেছে অনেক পরিবর্তন। এবার ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) চলতি বছরের ১ অক্টোবর থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনতে চলেছে।

এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো-

ক্যাচ আউটের পরে নতুন ব্যাটারই স্ট্রাইক নিবেন- ক্রিকেটের পূর্বের নিয়ম ছিল ক্যাচ আউটের ক্ষেত্রে নন-স্ট্রাইকার ব্যাটার ২২ গজের অর্ধেক পেরিয়ে স্ট্রাইক প্রান্তে চলে গেলে তিনিই স্ট্রাইক পেতেন। কিন্তু নতুন নিয়মে নন-স্ট্রাইকার ব্যাটার যেখানেই থাকুক, নতুন ব্যাটারই স্ট্রাইক পাবেন। তবে সেটি ইনিংসের শেষ বলে হলে আবার নতুন ব্যাটার যাবেন নন-স্ট্রাইকার প্রান্তে।

ডেড বলের নিয়মে কিছু পরিবর্তন- যদি মাঠের মধ্যে হঠাৎ করে আগন্তুক বা প্রাণি ঢুকে পড়ে কিংবা অন্য কোনো কারণে খেলা ব্যাহত হয়, তবে সেই সময়ের বলটিকে ডেড বল ঘোষণা করা হবে। এ ছাড়া বোলার যদি বল ডেলিভারির পদক্ষেপে ঢুকে পড়ার আগেই স্ট্রাইকার ব্যাটারকে রানআউট করতে যান তাহলে সেই বলটিও ডেড হিসেবে ধরা হবে।

এ ছাড়া ফিল্ডাররা অযাচিত সুবিধা নিলে বা ছলনা করলে আগে বলটিকে ডেড ঘোষণা করা হতো। কিন্তু এখন থেকে দেয়া হবে পেনাল্টি। এমন কোনো ঘটনা ঘটলে ব্যাটিং দলের স্কোরকার্ডে যোগ হবে ৫ রান।

ওয়াইড বলের নিয়মে পরিবর্তন- আধুনিক ক্রিকেটে ব্যাটারদের ক্রিজের সামনে পেছনে নড়াচড়া করে বোলারকে বিভ্রান্ত করতে দেখা যায়। এই জায়গায়ও পরিবর্তন আনছে এমসিসি। এখন থেকে ওয়াইড বল ধরা হবে ব্যাটার কোন জায়গায় দাঁড়িয়েছেন সেটার ওপর ভিত্তি করে।

ম্যানকাড আউটকে পরিষ্কার রানআউট হিসেবে গণ্য হবে- বিতর্কিত ম্যানকাড আউটকেও বৈধতা দিচ্ছে এমসিসি। বল করার আগেই ননস্ট্রাইকার এন্ডের স্ট্যাম্প ভেঙে দেয়াকে আগে ‘আনফেয়ার প্লে’ ধরা হলেও এখন থেকে পরিষ্কার রানআউট হিসেবে গণ্য হবে। যদিও আউট হওয়ার নিয়ম আগেই ছিল।

বলে লালা ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা- করোনার এই সময়ে বলে লালার ব্যবহার নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে লালা ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এমসিসি। লালা ব্যবহার করা এখন থেকে বল বিকৃতির আওতায় পড়বে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy