যুদ্ধে ইউক্রেনের অভিনেতা পাশা লি মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

ইউক্রেনিয়ান যুবক পাশা লি অভিনয় করতেন চলচ্চিত্রে , করতেন উপস্থাপনা। ডাবিং শিল্পী হিসেবেও ছিল নামডাক। রাশিয়ার আক্রমণ শুরুর

2022-03-09T14:23:12+00:00
2022-03-09T14:23:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধে ইউক্রেনের অভিনেতা পাশা লি মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ২:২৩ পিএম   (ভিজিট : ৩০৪)
X


ইউক্রেনিয়ান যুবক পাশা লি অভিনয় করতেন চলচ্চিত্রে , করতেন উপস্থাপনা। ডাবিং শিল্পী হিসেবেও ছিল নামডাক। রাশিয়ার আক্রমণ শুরুর পর দেশকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে ইরপিন শহরে রুশ বাহিনীর গোলার আঘাতে বোমাবর্ষণের সময় মারা গেছেন ইউক্রেনীয় এই অভিনেতা। যুদ্ধ শুরুর ১২তম দিনে গত রবিবার ইউক্রেনের শহর ইরপিনে মারা যান তিনি। শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। 

মঙ্গলবার (০৮ মার্চ) বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ‌‌‌‘পাশা ইরপিন শহরের বাসিন্দা ছিলেন। বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে এবং ‘দ্য লায়ন কিং’ ও ‘দ্য হবিট’ এ ইউক্রেনীয় ভাষার কণ্ঠও দিয়েছেন তিনি।’

এই অভিনেতা গত সপ্তাহে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছিলেন। পাশা নিহত হওয়ার কয়েক দিন আগে ইউক্রেনীয় এক শরণার্থী দাতব্য সংস্থার লিঙ্ক পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে সংস্থাটির জন্য সহযোগিতা বা স্বেচ্ছাসেবক হওয়ার অনুরোধ জানিয়েছিলিন তিনি। তার শেষ ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে এবং একজন সহকর্মীকে প্রফুল্ল দেখা যাচ্ছে। পোস্টে তিনি জানিয়েছিলেন, আমরা হাসছি কারণ আমরাই সব পরিচালনা করব এবং সবকিছু ইউক্রেন হয়ে যাবে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy