প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৩:১২ পিএম আপডেট: ০৯.০৩.২০২২ ৪:১০ পিএম (ভিজিট : ৩১৭)

X
ইউক্রেনে সামরিক হামলাকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যুক্তরাজ্য নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ।এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বিবিসি। এর ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। সেদেশে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসেবে গণ্য করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন।’
বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট বলেছেন, ‘রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয়, কারণ আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’