রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২ থেকে ৪ হাজার রুশ সেনা নিহত : পেন্টাগন

আন্তজার্তিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার আইনপ্রনেতাদের জানিয়েছেন, তারা ধারণা করছেন যে রাশিয়ার প্রায় দুই সপ্তাহের ইউক্রেন আগ্রাসনে মস্কোর দুই

2022-03-09T15:29:49+00:00
2022-03-09T15:29:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২ থেকে ৪ হাজার রুশ সেনা নিহত : পেন্টাগন
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৩:২৯ পিএম   (ভিজিট : ২৬২)
X


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার আইনপ্রনেতাদের জানিয়েছেন, তারা ধারণা করছেন যে রাশিয়ার প্রায় দুই সপ্তাহের ইউক্রেন আগ্রাসনে মস্কোর দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রুশ আগ্রাসন এবং  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরো চিত্র তুলে ধরেছেন। 

এক্ষেত্রে ধারণা করা হচ্ছে- বিশ্বব্যাপী ব্যাপক বিরোধিতার মুখেও পুতিন প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের গতি বাড়ানো অব্যাহত রাখবেন।

হাউস ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে এ সামরিক অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার কতজন সৈন্য মারা গেছেন জানতে চাইলে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লে. জেনারেল স্কট বেরিয়ার বলেন, এ যুদ্ধে রাশিয়ার ‘দুই থেকে চার হাজার সৈন্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ খবর এএফপি






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy