দেশে ফিরলেন ৩০ হাজার ৭৮২ হাজি

ধর্ম

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ৩০ হাজার ৭৮২ জন হাজি। বুধবার (২৭ জুলাই)

2022-07-27T15:17:15+00:00
2022-07-27T15:17:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরলেন ৩০ হাজার ৭৮২ হাজি
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ৩০ হাজার ৭৮২ জন হাজি। বুধবার (২৭ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এবার হজে গিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোট ২৩ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।




Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy