দর্শক আগ্রহ তুঙ্গে, ‘হাওয়া’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

বিনোদন ডেস্ক :

বিনোদন

আগামী ২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। মুক্তির আগেই ছবিটি নিয়ে

2022-07-27T16:39:34+00:00
2022-07-27T16:46:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দর্শক আগ্রহ তুঙ্গে, ‘হাওয়া’র অগ্রিম টিকিট বিক্রি শুরু
বিনোদন ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৪:৩৯ পিএম  আপডেট: ২৭.০৭.২০২২ ৪:৪৬ পিএম  (ভিজিট : ২৮৮)
X

আগামী ২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। মুক্তির আগেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এরই মধ্যে হাওয়া ছবির অগ্রিম টিকিট সংগ্রহ করছেন সিনেমাপ্রেমীরা।

জানা গেছে, দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। ইতোমধ্যে সিনেমাটির অধিকাংশ প্রেক্ষাগৃহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপের মুক্তির প্রথম ৩ দিনের টিকিট বিক্রি শেষ।

এদিকে, ‘হাওয়া’ দিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সের। সেখানেও প্রথম ৩ দিনের টিকিট টিকিট বিক্রি শেষ। ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। এরই মধ্যে পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শকের মনে বিপুল উন্মাদনা তৈরি করেছে সিনেমাটি। বিশেষ করে এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি দেশজুড়ে ছড়িয়ে গেছে। বর্তমানে ‘হাওয়া’র মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত ছবির পুরো টিম!

উল্লেখ্য, মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাতপ্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে ‘হাওয়া’র ট্রেলার ও গান।

-বাবু/শোভা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy