দেশে তালাকের শীর্ষে রাজশাহী

বুলেটিন নিউজ ডেস্ক:

জাতীয়

দেশের বিভাগগুলোর মধ্যে সবেচেয়ে বেশি বিবাহিত মানুষ রাজশাহীতে। আবার তালাকের সংখ্যাও এ বিভাগে বেশি। জনশুমারি ২০২২ এর প্রকাশিত

2022-07-27T16:56:10+00:00
2022-07-27T16:56:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেশে তালাকের শীর্ষে রাজশাহী
বুলেটিন নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৩৪)
X

দেশের বিভাগগুলোর মধ্যে সবেচেয়ে বেশি বিবাহিত মানুষ রাজশাহীতে। আবার তালাকের সংখ্যাও এ বিভাগে বেশি। জনশুমারি ২০২২ এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্যই পাওয়া যায়।

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী এবং ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ।

কোন কোন বিভাগের বৈবাহিক অবস্থা কেমন এ তালিকায় গিয়ে দেখা যায়, রাজশাহী বিভাগে শতকরা ৬৮ দশমিক ৯৭ শতাংশ মানুষ বর্তমানে বিবাহিত। যা অন্য বিভাগের তুলনায় বেশি। অপরদিকে এ বিভাগে তালাকের সংখ্যাও সর্বাধিক, শূন্য দশমিক ৬১ শতাংশ।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy