ফজলে রাব্বী মিয়া আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন : স্পিকার

বুলেটিন প্রতিবেদক

জাতীয়

প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন

2022-07-27T19:58:49+00:00
2022-07-27T19:58:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফজলে রাব্বী মিয়া আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন : স্পিকার
বুলেটিন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩২৪)
X

প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

তিনি বলেন, তার প্রতি জনগণের ভালবাসা ও শ্রদ্ধাই জীবনে তার সবচেয়ে বড় অর্জন। এভাবেই মো. ফজলে রাব্বী মিয়া জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ৩য় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয় সংসদ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

স্পিকার বলেন, সংসদ অধিবেশন খুব আগ্রহ নিয়ে পরিচালনা করতেন সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার। ফজলে রাব্বী মিয়া সংসদ পরিচালনার ক্ষেত্রে সবসময় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি। অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।

মিলাদ মাহফিল অনুষ্ঠানে সদ্য প্রয়াত ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ঈমাম হাফেজ ক্বারি মাওলানা মো. সাইফুল্লাহ। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে.এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সঞ্চালনায় সংসদ সদস্যগণ এবং সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy