ডলার মজুত করলে ব্যবস্থা: ডিবি প্রধান

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বর্তমান প্রেক্ষাপটে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত

2022-07-28T16:25:10+00:00
2022-07-28T16:25:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডলার মজুত করলে ব্যবস্থা: ডিবি প্রধান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:২৫ পিএম   (ভিজিট : ২৬৫)
X

বর্তমান প্রেক্ষাপটে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন-অর রশিদ বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি তা মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করব। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

ডলারের বিপরীতে টাকার দাম কমছেই। কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ মা‌র্কিন ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১০ থে‌কে ১১২ টাকা। 

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের দাম আরও বাড়বে, এমন আতঙ্ক ছড়িয়ে একটি পক্ষ দাম বাড়িয়ে দিয়েছে। তাতে কেউ কেউ প্রয়োজন না থাকলেও ডলার কিনছেন। আবার বিদেশি এক্সচেঞ্জ হাউস ডলার ধরে রেখে দাম বাড়ানোর চেষ্টা করছে। এ জন্য দাম বেড়ে গেছে। 

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy