চতুর্থ সপ্তাহেও রাজত্ব, ৬০ হলে ‘পরাণ’

বিনোদন ডেস্ক

বিনোদন

আগামী ২৯ জুলাই দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। মুক্তির আগেই ছবিটি

2022-07-28T16:33:39+00:00
2022-07-28T16:33:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চতুর্থ সপ্তাহেও রাজত্ব, ৬০ হলে ‘পরাণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

আগামী ২৯ জুলাই দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। মুক্তির আগেই ছবিটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এরই মধ্যে হাওয়া ছবির অগ্রিম টিকিট সংগ্রহ করছেন সিনেমাপ্রেমীরা। এদিকে, ‘হাওয়া’ ছবির মুক্তির দিনে (চতুর্থ সপ্তাহে) আরও বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে দেখা যাবে রায়হান রাফী পরিচালিত বছরের আলোচিত ছবি ‘পরাণ’।

জানা গেছে, শুক্রবার থেকে আরও ১৭টি প্রেক্ষাগৃহসহ মোট ৬০টি প্রেক্ষাগৃহে চলবে ‘পরাণ’। ছবির পরিবেশক সূত্র গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে। এর আগে, গেল ঈদুল আজহায় মাত্র ১১ সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। মুক্তির পর থেকে চিত্র পাল্টাতে থাকে। দ্বিতীয় সপ্তাহে ১১ হল থেকে ৫৫ সিনেমা হল পায় মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত এ ছবি।

উল্লেখ্য, হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ। আলোচনার কেন্দ্রে এসেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজ; দর্শক প্রশংসায় মেতেছেন এই চিত্রনায়কের অভিনয়ের। ছবিতে একটি মফস্বল শহরের বখাটে যুবক, পাগলাটে প্রেমিকের ভূমিকায় শরিফুল রাজের লুক, অভিনয় সবার নজর কেড়েছে।

এদিকে, আগামী শুক্রবার মুক্তি পেতে যাওয়া ‘হাওয়া’ ছবির অধিকাংশ প্রেক্ষাগৃহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপের মুক্তির প্রথম ৩ দিনের টিকিট বিক্রি শেষ। এছাড়া এ ছবি দিয়ে যাত্রা শুরু করছে সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স। সেখানেও প্রথম ৩ দিনের টিকিট টিকিট বিক্রি শেষ।

-বাবু/শোভা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy