অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী: মেয়র আতিক

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রতিটি রাস্তা-মহল্লায় অটোরিকশায় সয়লাব। এসব রিকশা একেকটি বিদ্যুৎ বিধ্বংসী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র

2022-07-28T21:04:38+00:00
2022-07-28T21:04:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী: মেয়র আতিক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩১৪)
X

প্রতিটি রাস্তা-মহল্লায় অটোরিকশায় সয়লাব। এসব রিকশা একেকটি বিদ্যুৎ বিধ্বংসী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বলেছেন, আজকে প্রতিটি রাস্তায়-মহল্লায় অটোরিকশায় সয়লাব। একেকটা অটোরিক্সাতে ৪টি করে ব্যাটারি থাকে। সারাদিন চালানোর পর এগুলোকে সারারাত ধরে চার্জে রাখা হয়। এই অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী। প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি এগুলোতে প্রচুর দুর্ঘটনাও ঘটছে। এ সময় তিনি ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধ করে সরকারকে বিদ্যুৎ সাশ্রয়ের সহযোগিতার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ নগরভবনের হলরুমে পরিষদের ১৫তম করপোরেশন সভায় (বাজেট সভা) সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, আজকে প্রতিটি রাস্তা-মহল্লায় অটোরিকশায় সয়লাব। একেকটা অটোরিকশায় ৪টি করে ব্যাটারি থাকে। সারাদিন চালানোর পর এসব ব্যাটারি সারারাত ধরে চার্জে রাখা হয়। এই অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী।

তিনি বলেন, প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি এসব রিকশায় প্রচুর দুর্ঘটনাও ঘটছে। এ সময় তিনি ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধ করে সরকারকে বিদ্যুৎ সাশ্রয়ের সহযোগিতার আহ্বান জানান।

অটোরিকশা বন্ধ করলে রিকশা চালকদের কষ্ট হবে- এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, এ শহরে আগে প্রচুর পায়ে চালিত রিকশা চলতো। এখনও চলে। আমরা তো পায়ে চালিত রিকশা বন্ধ করে দিচ্ছি না। যে অটো চালাতো, সে পায়ে চালিত রিকশা চালাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রয়োজনীয় বাতি ছাড়া সব বন্ধ থাকছে। এসিও বন্ধ থাকছে। যেসব কক্ষের এসি একান্তই প্রয়োজনে চালাতে হচ্ছে সেগুলোও একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেন, পুরো বিশ্ব বর্তমানে তিন সি'র (কোভিড, কনফ্লিক্ট এবং ক্লাইমেট চেঞ্জ) জন্য টালমাটাল অবস্থায় রয়েছে। এই তিন সি আমাদের দেশের জন্যও চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি।

বৈশ্বিক মহামারি করোনা, সংঘর্ষ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮শ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলেও জানান তিনি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিএনসিসির ২০২২-২৩ অর্থবছরের গৃহীত বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিতব্যয়ী হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এ, বি, সি ক্যাটাগরি অনুযায়ী প্রকল্প গ্রহণের ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ। 

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy