শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামীকাল শনিবার কিছু এলাকায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকাগুলো হল- নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদনাইল,

2022-07-29T09:23:12+00:00
2022-07-29T16:20:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৯:২৩ এএম  আপডেট: ২৯.০৭.২০২২ ৪:২০ পিএম  (ভিজিট : ২৫৮)
X

আগামীকাল শনিবার কিছু এলাকায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকাগুলো হল- নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদনাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস হতে ওয়াব্দারপুর পর্যন্ত।

পাইপলাইনের জরুরি কাজের জন্য এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদনাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস হতে ওয়াব্দারপুর পর্যন্ত রাস্তার দুইপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy