সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

১৪৪৪ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে জাতীয়

2022-07-29T10:48:13+00:00
2022-07-29T10:48:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১০:৪৮ এএম   (ভিজিট : ২৬২)
X

১৪৪৪ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy