ঢাকায় আসছেন উজবেক উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুই দিনের সফরে ঢাকায় আসছেন উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। শুক্রবার (২৯ জুলাই) সকালে ৩৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের

2022-07-29T11:03:08+00:00
2022-07-29T11:03:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় আসছেন উজবেক উপ-প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১:০৩ এএম   (ভিজিট : ৩৬৫)
X

দুই দিনের সফরে ঢাকায় আসছেন উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। শুক্রবার (২৯ জুলাই) সকালে ৩৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তার এ সফরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, দ্বৈত কর পরিহার, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, এলসি জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংক ও উজবেক কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে পরবর্তীতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও তাসখন্দের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উজবেক উপ-প্রধানমন্ত্রী সফরের শুরুতে রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন। এরপর একই হোটেলে ইন্টার গভমেন্টাল কমিশন মিটিং অন ট্রেড অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনে অংশ নেবেন। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এবং দুপুর ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে উজবেক উপ-প্রধানমন্ত্রীর।

দূতাবাসের তথ্য বলছে, উজবেক প্রতিনিধিদলে দেশটির পরিবহনমন্ত্রী (সিভিল এভিয়েশন), পররাষ্ট্র উপ-মন্ত্রী, কৃষি উপ-মন্ত্রী, বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপ-মন্ত্রী, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (উপ-মন্ত্রী পদমর্যাদা), লেদার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ফার্মাসিউটিক্যালস এজেন্সির পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকছেন।

শনিবার (৩০ জুলাই) তাসখন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে উজবেক উপ-প্রধানমন্ত্রীর।

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy