রাতে ধীর হতে পারে ইন্টারনেটের গতি

বুলেটিন ডেস্ক :

প্রযুক্তি

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার (২৯ জুলাই) রাতে সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতি হতে পারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ

2022-07-29T16:40:35+00:00
2022-07-29T16:40:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজ
রাতে ধীর হতে পারে ইন্টারনেটের গতি
বুলেটিন ডেস্ক :
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩১২)
X

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার (২৯ জুলাই) রাতে সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতি হতে পারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) প্রভাস চন্দ্র ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সি-মি-উই-৫ (SEA-ME-WE-5) (SMW5) কনসোর্টিয়াম ২৯ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩০ জুলাই সকাল ৭টা পর্যন্ত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। উল্লিখিত সময়কালে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। তবে সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে।

এতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন। এজন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

-বাবু/শোভা





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy