হজ শেষে দেশে ফিরলেন ৩৭ হাজার ৯১২ জন হাজি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি।

2022-07-30T11:20:31+00:00
2022-07-30T11:20:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজ শেষে দেশে ফিরলেন ৩৭ হাজার ৯১২ জন হাজি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১১:২০ এএম   (ভিজিট : ২৭৫)
X

পবিত্র হজ পালন শেষে শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি। শনিবার (৩০ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি এ হজ ফ্লাইটে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইট পরিচালনা করেছে তিনটি উড়োজাহাজ সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫টি ফ্লাইট। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৭ জন।

এবারের হজে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আবর গেছেন। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ১৬৫টি ফ্লাইটে তারা সৌদি যান। গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy