শোক দিবসের পোস্টার-ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি নয়

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না

2022-07-31T12:45:36+00:00
2022-07-31T14:42:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শোক দিবসের পোস্টার-ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি নয়
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ১২:৪৫ পিএম  আপডেট: ৩১.০৭.২০২২ ২:৪২ পিএম  (ভিজিট : ৫৪২)
X

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দফতর ও সংস্থায় পাঠানো হবে। দফতর ও সংস্থা তা অনুসরণ করবে।

শনিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সব দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ ও আওতাধীন অধিদফতর, সংস্থা, দফতরগুলোর পক্ষে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় দুই বিভাগের যুগ্ম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, দফতর ও সংস্থাপ্রধানসহ অনধিক পাঁচজন উপস্থিত থাকবেন।

জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা করবে। যাদের এলইডি রয়েছে তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে। দৃশ্যমান স্থানে ব্যানার টানাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ করবেন।

এ ছাড়া ওই দিন দোয়া, মোনাজাত, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পাঠ, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy