‘আজ গানের দিন’র তৃতীয় পর্বে গাইবেন ইউসুফ আহমেদ খান

বিনোদন ডেস্ক

বিনোদন

বর্তমান সময়ে দেশজুড়ে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। তিনি ২০০৫ সালে আন্তঃমহাবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় নজরুল, আধুনিক ও লোকসঙ্গীতে

2022-07-31T16:24:55+00:00
2022-07-31T17:22:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘আজ গানের দিন’র তৃতীয় পর্বে গাইবেন ইউসুফ আহমেদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৪:২৪ পিএম  আপডেট: ৩১.০৭.২০২২ ৫:২২ পিএম  (ভিজিট : ৪৫০)
X

বর্তমান সময়ে দেশজুড়ে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। তিনি ২০০৫ সালে আন্তঃমহাবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় নজরুল, আধুনিক ও লোকসঙ্গীতে প্রথম হয়ে এবং ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ৫ম স্থান অধিকার করে নিজের যোগ্যতার প্রমাণ দেন। এরপর উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনায় সবার কাছে প্রশংসিত হন ২০১০ সালে ছায়ানট সম্মেলনে। ওই অনুষ্ঠানে বাবা বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের সঙ্গে যুগলবন্দি গেয়েছিলেন রাগ দরবারি কানাড়া। ওই সময় দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো প্রশংসায় সিক্ত করে তাকে।

এরপর শুধুই সামনে এগিয়ে চলা। ইতোমধ্যে তাঁর গানের ঝুলিতে জমা পড়েছে একটি একক এবং বেশ কিছু শ্রোতাপ্রিয় মিশ্র অ্যালবাম। এর মধ্যে একলা রাতের নদী, রঙধনু, ফড়িং, সুপ্রভাত-২, বিসর্জনের ব্যথা, উত্তরী হাওয়া, ভালোবাসার সাতকাহন, অভিসারী সময় উল্লেখযোগ্য।

নিজের পরিবেশনার জন্য ২০১৭ সালের ২৭ জানুয়ারি অর্জন করেন লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৭-বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড। এ সময় সুরারোপে অভিষেক হয় তার। এ ক্ষেত্রেও অগ্রগামী তিনি। তাঁর সুরে শিগগিরই গাইবেন জীবন্ত কিংবদন্তি শিল্পী আবদুল হাদী আর নিজের সমসাময়িকদের মধ্যে চম্পা বণিক ও ডালিয়া ইয়াসমিন।

এরপর `বিদেশ’ নামের সিনেমা দিয়ে ২০১৯ চলচ্চিত্রের সংগীত পরিচালনায় পদার্পণ ঘটে ইউসুফের।

এছাড়াও চ্যানেল আইয়ের সকাল ৭.৩০-এর ‘গান দিয়ে শুরু’র উপস্থাপনাও করছেন বেশ কয়েক বছর ধরে। 

এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’র তৃতীয় পর্বে আজ রোববার রাত ১০টায় গাইবেন স্বনামে সুপরিচিত শিল্পী ইউসুফ আহমেদ খান। অনুষ্ঠানে তার নিজের ও শ্রোতাদের প্রিয় গানগুলো গেয়ে শোনাবেন তিনি। ‘আজ গানের দিন’ সরাসরি সম্প্রচারিত হবে এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy