সবার স্বপ্ন থাকে প্লেব্যাক

বিনোদন ডেস্ক

বিনোদন

হিমাদ্রিতা পর্ণা সংগীত নিয়ে ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ বুলেটিনের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তৌফিকুল ইসলামবর্তমান ব্যস্ততা...টেলিভিশন

2022-08-02T18:51:55+00:00
2022-08-02T18:51:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সবার স্বপ্ন থাকে প্লেব্যাক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ৩৬১)
X

হিমাদ্রিতা পর্ণা সংগীত নিয়ে ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ বুলেটিনের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তৌফিকুল ইসলাম

বর্তমান ব্যস্ততা...
টেলিভিশন রেকর্ডিং, লাইভগুলো চলছে। বেতারে রেকর্ডিং হচ্ছে, সেখানে আমি তালিকাভুক্ত ফোক সংগীতশিল্পী। বেতারে আমার সবসময়ই বেশ কাজ থাকে। তিন চার মাস আগে নিজের একটা মৌলিক গান বেড়িয়েছে। যেটাতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, পরিচালনা করেছেন অনন্য মামুন। গানটির সুর সংগীত করেছেন কলকাতার দোলন মৈনাক। এছাড়া আমার জন্য যেটা বড় একটা বিষয় তা হলো প্লেব্যাক। সবারই স্বপ্ন থাকে প্লেব্যাকে গান করবে। সেটাই অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’ ছবিতে প্লেব্যাক করলাম। এ ছবিতে রিয়াজ-মম অভিনয় করেছেন। গানটি গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বঙ্গ সম্মেলনে প্রিমিয়ার হয়েছে। মুভিটা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মুক্তিও দেওয়া হবে। সব মিলিয়ে প্রচণ্ড ভালো লাগছে যে, আমি এরকম একটা কাজের সঙ্গে যুক্ত আছি। ইমন সাহা প্লেব্যাক করা গানটির সুর সংগীত করেছেন।

এ সময়ের গান প্রসঙ্গে...
আমি সব জিনিস পজিটিভলি দেখি। এখন তো মানুষ শোনার সঙ্গে দেখে, আগে শুধু রেডিওতে আমরা শুনতাম। সেটা ছিল একরকম আনন্দ, এখন কিন্তু মানুষ গানের সঙ্গে সঙ্গে শিল্পীকেও একটু নতুনভাবে দেখতে চায়। অন্যরকমভাবে দেখতে চায়, এটা আমি পজিটিভভাবেই দেখি। আমাদের এখন এরকমভাবেই গান করতে হবে। আমরা শিল্পী যারা আছি, আমাদের শিল্পত্ব বজায় রেখেই সবার সামনে নিজেকে তুলে ধরতে হবে। মৌলিক গানসহ যা কিছু করি না কেন, দর্শক যেন নতুন করে দেখতে পায়। তবে আমাদের উগ্রভাবে কাজ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে।

প্রাত্যহিক জীবনে সংগীত চর্চা...
বিষয়টা এরকম আমরা প্রতিদিন খাবার খাচ্ছি, এর ফলে আমরা সুস্থ থাকছি। ঠিক তেমনিভাবে আমরা প্রত্যেকদিন চর্চা করব, আমরা গান গাইতে পারব, নাহলে চর্চা ছেড়ে দিলে গান আসবে না। এটাই বাস্তবতা। এরকমই চর্চা করে যেতে হয়, তাছাড়া আমার পরিবারে বাবা-দাদা সবাই গান করতেন। কেউ তবলা, কেউ কী-বোর্ড বাজাতেন এরকম একটা বিষয় ছিল। আমার বাবা ভোরবেলা উঠে তবলা বাজাতেন, হারমোনিয়াম বাজাতেন, কখনো গান বাজাতেন, সে শব্দ শুনে শুনে আমাদের ঘুম ভাঙত। মানে সব সময় একটা চর্চার মধ্যে থাকতেন। সেম ওয়েতে আমাদেরকে তৈরি করা হয়েছে। শুক্র, শনিবার আমাদের বাসায় আসর জমতো। এখন সকালবেলা উঠে গান করা হয়, সন্ধ্যাবেলা চর্চা করা হয়। এভাবেই নিজের মধ্যে গান ধারণ করতে থাকি।

অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন...
অভিনয়ের প্রস্তাব তো রীতিমতো আসতে থাকে, বিটিভি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো থেকে প্রধান চরিত্রে নাটক করার জন্য অনেক প্রস্তাব এসেছে। চ্যানেল আই থেকে রবীন্দ্রনাথের একটা মেইন চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল, সেটাতে আমি রাজি হইনি। মোটকথা, আমি একজন শিল্পী, আমি শিল্পী হিসেবেই থাকতে চাই। তবে ব্যাটে-বলে মিললে তখনই করব। নেক্সটে অবশ্যই চিন্তা আছে, যদি ভালো কিছু পাই, চরিত্র যদি পছন্দ হয়। সবকিছু মিললে অবশ্যই করব। কিন্তু আমি আপাতত শিল্পী হিসেবেই থাকতে চাই। যেহেতু গানটা আমি ছোটবেলা থেকে করি, গানটাই ভালো লাগা, ভালোবাসা বা নেশা হয়ে গেছে। অন্যদিকে আর এখন মন যায় না। যেমন উপস্থাপনার জন্য বলা হয়েছে, আমি টেলিভিশনে উপস্থাপনা করেছি। এখন উপস্থাপনা থেকেও সরে এসেছি, কারণ গানটাকে ভালোবাসি। গানটাই করে যেতে চাই, এটাতেই মনোযোগ দিতে চাই। 

ভবিষ্যত পরিকল্পনা...
ভালো ভালো কিছু কাজ করার ইচ্ছে আছে। মুভির প্লেব্যাক করার ইচ্ছে আছে, ব্যাটে-বলে মিললে অবশ্যই কাজ করব। নিজেরও কিছু কাজ আছে, প্ল্যান চলছে। সেটা এখন না বলি। আমার সবচেয়ে বড় প্ল্যান ভালো শিল্পী হওয়া। তেমন কোনো সেলিব্রেটি বা বড় কিছু হওয়ার স্বপ্ন কখনোই ছিল না। এখনও নেই, শুধু ভালো শিল্পী হয়ে থাকতে চাই। সুর, তাল, লয়টা যেন ঠিক থাকে। নিজের মধ্যে ধারণ করতে চাই।

সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy