আঞ্চলিক শান্তির জন্য তাইওয়ানে এসেছি : ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের

2022-08-03T11:02:14+00:00
2022-08-03T11:02:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আঞ্চলিক শান্তির জন্য তাইওয়ানে এসেছি : ন্যান্সি পেলোসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১১:০২ এএম   (ভিজিট : ২৫৯)
X

চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি পেলোসি। এসময় তিনি বলেন, ‘বন্ধুত্বের খাতিরে আমরা তাইওয়ানে এসেছি’। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।

পেলোসি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ‘সর্বদা তাইওয়ানের সঙ্গে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি আইন পাস হয়। এটি এমন একটি আইন যা ওয়াশিংটনকে দ্বীপটিকে আত্মরক্ষা করতে সহায়তা করতে বাধ্য করে।

তিনি আরও বলেন, ‘আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে এটা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। একই সঙ্গে আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত। পেলোসি বলেন, তাইওয়ানের সঙ্গে আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এখানে সেই বার্তাটি নিয়ে এসেছি’।

এদিকে, দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে পৌঁছান পেলোসি।

জানা গেছে, স্থানীয় সময় ১০টা ৪৪ মিনিটে তাকে বহন করা উড়োজাহাজটি তাইপের মাটি স্পর্শ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে পৌঁছান। সেখানে তাইওয়ানের প্রতিনিধি দল তাকে স্বাগত জানান।

সূত্র: আল-জাজিরা

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy