‘হাওয়া’র মুক্তি দুটি মহাদেশে

বিনোদন ডেস্ক

বিনোদন

হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি দীর্ঘদিন টিভি নাটক ও বিজ্ঞাপন বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘হাওয়াতে বিভিন্ন চরিত্রে

2022-08-03T14:50:55+00:00
2022-08-03T14:50:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘হাওয়া’র মুক্তি দুটি মহাদেশে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ২:৫০ পিএম   (ভিজিট : ২৪৮)
X

হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি দীর্ঘদিন টিভি নাটক ও বিজ্ঞাপন বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘হাওয়াতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল।
‘হাওয়া’ মুক্তির পর প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনো সিনেমাটি দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিড়। দর্শকের চাপে দুই-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর সিনেমাটি দেখতে হচ্ছে সবাইকে।

হাওয়া’ এবার দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আরও দুটি মহাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এগুলো হলো- ওশেনিয়া ও উত্তর আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। এরপর ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়। তথ্যটি নিশ্চিত করেছে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

মুক্তি উপলক্ষে ইতোপূর্বে অস্ট্রেলিয়ায় টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানেও দর্শকের বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। টিকিট কেনার জন্য বাঙালি দর্শকরা ছুটে আসছেন মাল্টিপ্লেক্সগুলোতে। ধারণা করা হচ্ছে, দেশের মতো বিদেশেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এই সিনেমা।

-বাবু/শোভা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy