ভেঙে গেছে বিজয়-রাশমিকার প্রেম

বিনোদন ডেস্ক

বিনোদন

দু’জন একই সিনেমা দিয়েই দর্শকপ্রিয়তা লাভ করেন। সিনেমাটির নাম ‘গীত গোবিন্দম’। মিষ্টি প্রেমের গল্পের এই সিনেমা দারুণ জনপ্রিয়

2022-08-03T16:26:05+00:00
2022-08-03T16:26:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেঙে গেছে বিজয়-রাশমিকার প্রেম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:২৬ পিএম   (ভিজিট : ৪৩৫)
X

দু’জন একই সিনেমা দিয়েই দর্শকপ্রিয়তা লাভ করেন। সিনেমাটির নাম ‘গীত গোবিন্দম’। মিষ্টি প্রেমের গল্পের এই সিনেমা দারুণ জনপ্রিয় হয়েছিল। নায়িকা রূপে রাশমিকা মান্দানার মায়াবী হাসিতে মুগ্ধ হয় দর্শক। আর বিজয় দেবেরাকোন্ডার নায়কসুলভ চেহারা ও অভিনয়ে মজে যায় তরুণীরা।

ওই সিনেমায় কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন বিজয় ও রাশমিকা। তাদের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়। যদিও তারা নিজেরা কখনো বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তবে এবার জানা গেল, বিজয়-রাশমিকার মধ্যে প্রেম ছিল। তবে সেটা ভেঙে গেছে আরও দুই বছর আগেই।

বিজয়ের আগে কন্নড় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে প্রেম ছিল রাশমিকার। ‘কিরিক পার্টি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান তারা। এরপর বাগদানও হয়েছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি।

এদিকে প্রেম ভেঙে গেলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বিজয় ও রাশমিকার মধ্যে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাশমিকা অভিনীত নতুন সিনেমা ‘সীতা রামম’। এর প্রচারণায় অংশ নিয়েছেন বিজয়ও। একটি অনুষ্ঠানে সাবেক প্রেমিকার প্রশংসা করে বিজয় বলেন, ‘রাশমিকা, তোমাকে সব সময় এত সুন্দর দেখায়! কিন্তু আমি তোমার নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে সবাই হেসে ওঠে, আমি জানি না কেন!’

অন্যদিকে বিজয়েরও নতুন একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট। এর মাধ্যমে তার বলিউডে অভিষেক হবে। আলোচিত সিনেমাটিতে তাকে দেখা যাবে বক্সারের ভূমিকায়। এই সিনেমায় বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy