লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ালেন ঐশী

বিনোদন ডেস্ক

বিনোদন

সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় তিনি দেশ জয় করেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। প্রশংসিত হয়েছেন সেখানেও। এরপর

2022-08-03T17:43:12+00:00
2022-08-03T17:43:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ালেন ঐশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩২৫)
X

সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় তিনি দেশ জয় করেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। প্রশংসিত হয়েছেন সেখানেও। এরপর দেশে ফিরে নাম লেখান সিনেমায়। জাগিয়ে তোলেন সম্ভাবনার প্রদীপ। বলছি জান্নাতুল ফেরদৌস ঐশীর কথা। 

কিছুদিন ধরে একটু চুপচাপ ঐশী। মঙ্গলবার (২ আগস্ট) হঠাৎ চমকে দেন। অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন চমকপ্রদ কিছু ছবি। যেখানে দেখা যায়, লাল গালিচায় ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

কালো রঙের স্লিভলেস গাউন, রয়্যাল হেয়ার স্টাইল, গলায় স্বর্ণের ওপর সবুজ পাথর বসানো হার, কানে ছোট্ট দুল, হাতে লং আর্ম হ্যান্ড স্লিভস; মোটের ওপর এভাবেই নিজেকে সাজিয়েছেন ঐশী। আর তাকে দেখে মুগ্ধতায় ভেসে যাচ্ছেন ভক্তরা।

মন্তব্যের ঘরে চোখ রাখলেই টের পাওয়া যায়, ঐশীর রূপের আগুনে ঝলসে গেছে হাজারো ভক্ত। কেউ লিখেছেন, ‘আপনিই একমাত্র বাংলাদেশি অভিনেত্রী, যার সৌন্দর্য, মান, অর্জন সবই আছে’; কেউ আবার তাকে তুলনা করেছেন মেরিলিন মনরোর সঙ্গে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এলিগেন্ট মেকওভারের একটি জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘লয়্যালিটি ইজ রয়্যালিটি’। 

এ আয়োজনে তিনি ছাড়াও ছিলেন আরিফিন শুভ, তাহসান খান, সাদিয়া ইসলাম মৌসহ আরও অনেকে।’

-বাবু/ফাতেমা







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy