বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন ১১ বিচারপতি

বুলেটিন ডেস্ক

জাতীয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ

2022-08-03T20:17:15+00:00
2022-08-03T20:17:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন ১১ বিচারপতি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৮:১৭ পিএম   (ভিজিট : ৩০৯)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি। শুক্রবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।

বুধবার হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে সুপ্রিমকোর্টের পতাকাবাহী নিজ নিজ সরকারি গাড়িতে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে পৌঁছাবেন বিচারপতিরা। 

দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। দুপুর ২টায় গোপালগঞ্জের সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে তিনটায় তারা একইপথে ঢাকায় ফিরবেন।

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন, পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy