শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২

2022-08-05T12:32:15+00:00
2022-08-05T12:32:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ১২:৩২ পিএম   (ভিজিট : ৩৮৫)
X

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ। 

শেখ কামাল পুরস্কার পেলেন যারা:

আজীবন সম্মাননা: হারুনুর রশিদ

সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম

ক্রীড়াবিদ: লিটন দাস, আব্দুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা

উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম

পৃষ্ঠপোষক: গ্রীন ডেলটা ইনসুরেন্স

সাংবাদিক: কাশীনাথ বসাক

সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy