স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক :

খেলাধুলা

চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস। সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বল ১

2022-08-05T16:14:40+00:00
2022-08-05T16:14:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়লেন লিটন
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪:১৪ পিএম   (ভিজিট : ২২৬)
X

চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস। সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বল ১ রানের জন্য ঠেলে দিয়েই মাটিতে বসে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, পেশীতে টানের ফলেই চোট পেয়েছেন। শতক থেকে ১৯ রান দূরে থাকা লিটন ৮৯ বল থেকে ৯ চার এবং ১ ছয়ে ৮১ রান করে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ শুক্রবার (৫ আগস্ট) টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন লিটন দাস। ব্যক্তিগত ৬২ রানে তামিম রাজার বলে ফিরলেও লিটন এগোচ্ছিলেন দারুণ গতিতে। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের সঙ্গে ৫৪ বলে ৫২ রানের জুটি গড়ে তুলেছিলেন। তবে পেশীর টানে আপাতত সেই ছন্দে ছেদ পড়ল।

চোট পড়ার আগেই অবশ্য দারুণ এক মাইলফলকের দেখা পেয়েছেন লিটন দাস। সপ্তম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে অস্বস্তির ইতিহাসের সাক্ষী হয়ে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। নিজেদের পছন্দের ফরম্যাট দিয়ে ফের ছন্দে ফেরার আশা নিয়ে হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ১ উইকেটে ২০১ রান করেছে বাংলাদেশ। ৪০ বল থেকে ৪০ রান নিয়ে ক্রিজে রয়েছেন এনামুল হক, ১১ বল থেকে ৮ রান সংগ্রহ করে তাকে সঙ্গ দিচ্ছে মুশফিকুর রহিম।

-বাবু/শোভা





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy