বাংলা ছবি উন্নত হবে

নিজস্ব প্রতিবেদক :

বিনোদন

ওমর সানী দাম্পত্য জীবন, বাংলা চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ বুলেটিনের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তৌফিকুল ইসলামনায়িকা

2022-08-05T16:21:15+00:00
2022-08-05T16:21:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলা ছবি উন্নত হবে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪:২১ পিএম   (ভিজিট : ২৯৫)
X

ওমর সানী দাম্পত্য জীবন, বাংলা চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে বাংলাদেশ বুলেটিনের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন তৌফিকুল ইসলাম

নায়িকা মৌসুমীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন নিয়ে বলুন...
এটা কি সপ্তম আশ্চর্য মনে হয় আপনাদের কাছে? এটা আসলে কী ধরনের প্রশ্ন (হাসি)। 

২৭তম বিবাহবার্ষিকী হলো...
এটা আহামরি কোনো ব্যাপার না। হয়েছে, ব্যস হয়ে গেছে। আবার স্বাভাবিক জীবনের মধ্যে ঢুকে গেছি। এটা তো বিশাল কোনো বিষয় না। এরকম তো অহরহ হচ্ছে। এটা হওয়াটাই ভালো দিক। 

দর্শকরা জানতে চায়...
দর্শকরা যতটুকু জানার জেনেছে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। দ্যাট’স ইট।

আপনার দিনকাল কেমন কাটছে?
কাজে ব্যস্ত আছি।

এখন সিনেমা প্রচার নিয়ে একজন আরেকজনের পেছনে লাগে, আপনাদের সময়ে তো এ চর্চা ছিল না, এটা দেখে কি খারাপ লাগে?
খারাপ লাগলে কি করতে পারবেন বলেন? মনে করেন আমার কাছে খারাপ লাগলো। কিন্তু খারাপ লাগলেও আমি বলব না। চুপ করে আছি। কারণ, বলে লাভটা কি? কোনো দরকার নেই। এখন নতুন উপায় অবলম্বন করেছি, আগে ৫ দিন মনে রাখতাম, এখন আধা ঘণ্টাও মনে রাখি না।

আপনি তো সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাকটিভ, দেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনার মন্তব্য থাকে...
হ্যাঁ।

দর্শকদের কাছে আপনার প্রত্যাশা...
আমার জন্য দোয়া করবেন, প্রত্যাশা বলতে এটাই। আল্লাহ যেন সুস্থ রাখে, সবকিছুর জন্য দোয়া করবেন, দ্যাট’স ইট। 

সিনেমা দেখার ক্ষেত্রে...
দর্শকদের উদ্দেশে বলব আপনারা ভালো ছবি দেখেন।

বাংলা ছবি নিয়ে প্রত্যাশা...
আমি তো বাংলা ছবিরই আর্টিস্ট। বাংলা ছবি উন্নত হবে, দিনে দিনে উন্নত হচ্ছে, আলহামদুলিল্লাহ।

সময় দেওয়ার জন্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।


-বাবু/শোভা





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy