শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাত

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

সামনে ৩০৪ রানের বিশাল লক্ষ্য। জিম্বাবুয়ের শুরুটা একদমই মনের মতো হলো না। প্রথম ওভারেই আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান।

2022-08-05T17:42:49+00:00
2022-08-05T17:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাত
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৫:৪২ পিএম   (ভিজিট : ২৬৭)
X

সামনে ৩০৪ রানের বিশাল লক্ষ্য। জিম্বাবুয়ের শুরুটা একদমই মনের মতো হলো না। প্রথম ওভারেই আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কাট করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনলেন জিম্বাবুইয়ান অধিনায়ক রেগিস চাকাভা। ২ রান করেই ফিরলেন বোল্ড হয়ে।

এর পরের ওভারে বল হাতে নিয়ে উইকেট তুলে নিলেন শরিফুল ইসলামও। এবার তারিসাই মুসাকান্দা কভারে বল আকাশে তুলে দিয়ে হলেন মোসাদ্দেক হোসেনের সহজ ক্যাচ। ৬ রানে ২ উইকেট হারালো জিম্বাবুয়ে।

এর আগে তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়ের পর মুশফিকুর রহিম- টপ অর্ডারের প্রথম চার ব্যাটারের ফিফটিতে ২ উইকেটেই ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো টপ অর্ডারের প্রথম চার ব্যাটারই হাফসেঞ্চুরি করেন। এর আগে ২০১৪ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি দেখিয়েছিল টাইগাররা।

সেই রেকর্ডেও ছিলেন মুশফিক আর বিজয়। সঙ্গে ছিলেন মুমিনুল হক আর ইমরুল কায়েস। সবমিলিয়ে বাংলাদেশের চার ব্যাটারের এক ইনিংসে ফিফটি পাওয়ার ঘটনা এ নিয়ে চতুর্থবার।

হারারেতে আজ (শুক্রবার) টসের সময় জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা জানিয়েছেন, শুরুর দিকে উইকেটের সাহায্য পেতে পারেন বোলাররা। যে কারণে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তবে শুরুতে বোলারদের সেই সুবিধাটা নিতে দেননি বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে মাঠে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের মতো প্রথম ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামে তামিমের দল। অনুজ সতীর্থ লিটনকে নিয়ে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন তামিম।

রিচার্ড এনগারাভার করা প্রথম ওভারের প্রথম পাঁচ বলই ছিল ডট। শেষ বলে ফ্লিক করে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম। অভিষিক্ত ভিক্টর নিয়ুচির করা পরের ওভার পুরোটা মেইডেন খেলেন লিটন। তবে নিয়ুচির পরের ওভারে বাউন্ডারি হাঁকিয়েই নিজের রানের খাতা খুলেছেন এ ডানহাতি ওপেনার।

নিয়ুচি-এনগারাভার আঁটসাঁট বোলিংয়ের মাঝে নেতিবাচক ছিল ওয়েসলে মাধভেরের ওভারথ্রো থেকে দেওয়া বাউন্ডারি। ইনিংসের তৃতীয় ওভারে নন স্ট্রাইক প্রান্তে লক্ষ্যভ্রষ্ট থ্রো করে বাংলাদেশকে বোনাস চার রান দেন মাধভের। এছাড়া নিয়ুচি লেগসাইডের অনেক বাইরে বল করে ওয়াইডসহ বাউন্ডারি দিয়ে বসেন।

এরপর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন মাইলফলক উন্মোচন করেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। সবার আগে ৮ হাজার রানের মাইলফলকে প্রবেশ করলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৭তম রান নেওয়ার মাধ্যমে ক্যারিয়ারের ৮ হাজার রান পূরণ হয় তামিমের।

বাংলাদেশের আর কোনো ব্যাটারের ওয়ানডেতে সাত হাজার রানও নেই। স্বাভাবিকভাবেই সবার আগে এই মাইলফলকে ঢুকলেন তামিম। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে নাম লিখিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তবে মাইলফলকে প্রবেশ করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ইনিংসের ২৬তম ওভারে সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৮৮ বল থেকে নয় চারের মারে ৬২ রান করেছেন টাইগার অধিনায়ক। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি।

লিটন দাস দারুণ ব্যাটিং করছিলেন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ব্যক্তিগত ৮১ রানে এসে হঠাৎ পায়ে টান পড়ে ডানহাতি এই ব্যাটারের।এমনই অবস্থা যে উঠে দাঁড়াতেও পারলেন না। ফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ৭৬ বলে ৯৬ রানের ঝড়ো এক জুটি গড়েন এনামুল হক বিজয়। ছক্কা মেরে ৪৭ বলে ফিফটি পূরণ করেন বিজয়। ব্যক্তিগত ৭১ রানে সহজ ক্যাচ দিয়েছিলেন ডিপ কভারে। কিন্তু এনগারাভার বলে সেই ক্যাচ ফেলে দেন মাদভেরে।

যদিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি তিন বছর পর ওয়ানডে দলে ফেরা বিজয়। নিজের নামের সঙ্গে আর দুই রান যোগ করেই ফের ক্যাচ তুলে দেন লংঅনের আকাশে। মুসাকান্দা সেটা তালুবন্দী করলে উইকেট পান নিয়াচি। ৬১ বলে বিজয়ের ৭৩ রানের ঝড়ো ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ৩ ছক্কার মার।

এরপর মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিম ২৫ বলে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে তিনশো পার করে দেন। মুশফিক ৪৯ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৫২ রানে। ১২ বলে ২ চারের সাহায্যে ২০ করেন মাহমুদউল্লাহ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy