মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা

মালয়েশিয়া প্রতিনিধি

জাতীয়

মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির

2022-08-05T18:14:03+00:00
2022-08-05T18:14:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৬:১৪ পিএম   (ভিজিট : ২৮৫)
X

মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে।

গত মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ গৃহীত হয়। নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের বরখাস্ত করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy