গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

আন্তর্জাকিত ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি বহুতল ভবনে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত এবং

2022-08-05T21:44:45+00:00
2022-08-05T21:44:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২
আন্তর্জাকিত ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৯:৪৪ পিএম   (ভিজিট : ২৯৫)
X

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি বহুতল ভবনে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেফতারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো দখলদারবাহিনী।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।

ফিলিস্তিনি মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার পর আহত অবস্থায় অন্তত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা মাত্র দুপুরের খাবার খেয়েছি আর বাচ্চারা খেলছিল। সেসময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর আমরা দৌড়ে পালাই। আওয়াজ ছিল ব্যাপক। আমরা খুব অবাক হয়েছিলাম। কারণ, জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি হতাহত অনেক লোককে সরিয়ে নিতে দেখেছি।

তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত নয় যে, ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল বা পরিস্থিতি কতদূর গড়াবে। তবে গাজার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। অবরুদ্ধ এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ারও শব্দ পাওয়া গেছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy