আজ ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুদিনের সফরে আজ (৬ আগস্ট) ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র

2022-08-06T10:00:54+00:00
2022-08-06T10:00:54+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আজ ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১০:০০ এএম   (ভিজিট : ২২৬)
X

দুদিনের সফরে আজ (৬ আগস্ট) ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন ওয়াং ই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ায় একটি সম্মেলনে থাকবেন বলে তার পরিবর্তে ওয়াং ই কে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

৭ আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই। এর পরে ৭ আগস্ট তিনি ঢাকা ছেড়ে যাবেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরটিকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগে থেকেই চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্প্রতি তাইওয়ান ঘিরে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তার সফরে রোহিঙ্গা ইস্যু, চীনের সহায়তায় বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy