বিশ্বে করোনায় আরও ১ হাজার ৯৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ

2022-08-06T10:03:28+00:00
2022-08-06T10:03:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বে করোনায় আরও ১ হাজার ৯৪৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১০:০৩ এএম   (ভিজিট : ২৬২)
X

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৪ জনের। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৮ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৮৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৩৩ হাজার ৭৪০ জনের।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৩৯২ জন এবং এ রোগে মারা গেছেন ১৮৩ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪০০ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ২৪০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩০২ জনে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জনে।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy