ভারতে চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন। সংসদ ভবনে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই নির্বাচন, যা বিকাল ৫টা পর্যন্ত

2022-08-06T13:43:57+00:00
2022-08-06T13:47:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১:৪৩ পিএম  আপডেট: ০৬.০৮.২০২২ ১:৪৭ পিএম  (ভিজিট : ৩২৮)
X

ভারতে চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন। সংসদ ভবনে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই নির্বাচন, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে। দেশটির সংসদের উভয় কক্ষের সদস্যরা এই নির্বাচনে ভোট দিচ্ছেন। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট দিয়েছেন।

উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়। অপরদিকে, বিরোধীরা এই পদে প্রার্থী করেছে মার্গারেট আলভাকে। তবে ভোটের দৌড়ে শুরু থেকেই ফেভারিট ধনকড়।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন যে জগদীপ ধনকড় পদে পদে তৃণমূল নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন, সেই তৃণমূলই এবার উপরাষ্ট্রপতি পদে ধনকড়কে সুবিধা করে দিয়েছে।

এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে না তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশ না নেওয়ায় আখেড়ে লাভ হয়েছে জগদীপ ধনকড় বা এনডিএ শিবিরেরই।

অন্যদিকে, বিরোধীরা উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভাকে প্রার্থী করেছে। এক সময় এই মার্গারেট আলভার সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সম্পর্ক বেশ ভালো ছিল। এমনকি মমতার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও ছিলেন আলভা।

সেই মমতাই যখন উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন বেশ কয়েকবার তাকে ফোন করে সিদ্ধান্ত বদলের আনুরোধ জানিয়েছেন আলভা নিজেও। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই মমতা তার সেই আবেদনে সাড়া দেননি।

উপরাষ্ট্রপতি পদের লড়াইয়ে মোট ভোট ৭৮৮। তবে এনডিএ শিবির শুরু থেকেই এই পদের লড়াইয়ে এগিয়ে রয়েছে। বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অগাস্ট। আগামী ১১ অগাস্ট শপথ নেবেন ভারতের নতুন উপরাষ্ট্রপতি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

-বাবু/শোভা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy