ক্রোয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাকিত ডেস্ক

আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় একটি বাস উল্টে পোল্যান্ডের ১২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩১ জন। শনিবার জাগরেবের

2022-08-06T20:08:50+00:00
2022-08-06T20:08:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্রোয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত
আন্তর্জাকিত ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৯৯)
X

ক্রোয়েশিয়ায় একটি বাস উল্টে পোল্যান্ডের ১২ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩১ জন। শনিবার জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি ও পোডভোরেকগামী সড়ক থেকে ছিটকে হতাহতের ঘটনা ঘটেছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হতাহতরা বসনিয়ার একটি ক্যাথলিক উপসানালয় মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোট ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা সবাই প্রাপ্ত বয়স্ক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বোজিনোভিচ বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন, গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

দুর্ঘটনা কীভাবে ঘটলো তা এখনও স্পষ্ট নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানের জন্য ওয়ারসোর প্রসিকিউটর অফিসকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের বিচারমন্ত্রী ও প্রসিকিউটর জেনারেল। 

এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। এদিকে এ খবর পাওয়া মাত্র ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দুই পোলিশ মন্ত্রী।

সূত্র: বিবিসি

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy