দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ হাজি

বুলেটিন নিউজ ডেস্ক

ধর্ম

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। ১৫৯টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর

2022-08-07T10:08:49+00:00
2022-08-07T10:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ হাজি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ১০:০৮ এএম   (ভিজিট : ২৫৭)
X

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। ১৫৯টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতরের তথ্য মতে, ২০২২ সালে সর্বমোট হাজির সংখ্যা ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন। যার মধ্য পুরুষ ৫৪ শতাংশ, মহিলা ৪৬ শতাংশ, বহিঃবিশ্ব হতে আগত ৮৭ শতাংশ এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ছিলো ১৩ শতাংশ।

এর আগে, পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ৮ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

-বাবু/শোভা





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy