চীনে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

চীনের বাজারে বাংলাদেশ ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র

2022-08-07T10:56:09+00:00
2022-08-07T10:58:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীনে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ১০:৫৬ এএম  আপডেট: ০৭.০৮.২০২২ ১০:৫৮ এএম  (ভিজিট : ২৯১)
X

চীনের বাজারে বাংলাদেশ ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, বৈঠকে চীন আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সে কারণে বাংলাদেশ এখন থেকে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মধ্যে পোশাক শিল্পসহ অন্যান্য পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল পাঁচটার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy