প্রধানমন্ত্রীর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত

2022-08-07T11:16:57+00:00
2022-08-07T11:16:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ১১:১৬ এএম   (ভিজিট : ৩৫৮)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ওয়াং ই। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল ৫টার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy